বাংলাদেশে ক্যান্সার (cancer) রোগ একটি সচরাচর ও মারাত্মক স্বাস্থ্য সমস্যা।
এই গাইডলাইনে আপনি ক্যান্সার (cancer) এর কারণ, ঝুঁকি ফ্যাক্টর, প্রাথমিক লক্ষণ, ডায়াগনসিস পদ্ধতি, চিকিৎসা ও প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।
ক্যান্সার (cancer) রোগ সঠিক সময়ে শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসা জীবন বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি আপনি বা আপনার পরিবারের কারও মধ্যে ক্যান্সারের লক্ষণ দেখা দেয়, তবে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
এই গাইডলাইনটি আপনার সচেতনতা বৃদ্ধি ও সঠিক করণীয় নির্ধারণে সহায়ক হবে।
ক্যান্সার হলো এমন একটি রোগ যেখানে শরীরের কোষ (cells) স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এই কোষগুলো: শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়ে আশেপাশের অঙ্গ নষ্ট করে
বাংলাদেশে এটি মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
বিশ্বে প্রতি বছর প্রায় ১ কোটি (10 million+) মানুষ ক্যান্সারে মারা যায় ।
প্রতি ৫ জনে ১ জন জীবনে কোনো না কোনো সময় ক্যান্সারে আক্রান্ত হয়।
বাংলাদেশে:
প্রতি বছর নতুন ক্যান্সার রোগী: ১.৫–১.৭ লাখ।
মোট মৃত্যুর প্রায় ১০–১২% মানুষ ক্যান্সারের কারণে মারা যায়।
বর্তমানে দেশে আনুমানিক ১৫ লাখের বেশি ক্যান্সার রোগী জীবিত।
সবচেয়ে বড় সমস্যা হল ৭০% রোগীর late stage (শেষ পর্যায়) এ ক্যান্সার ধরা পড়ে। প্রতি বছর অনেক মানুষ দেরিতে ধরা পড়ার কারণে মারা যায়।
বেশিরভাগ রোগী শেষ স্টেজে হাসপাতালে আসে।
আগে ধরা পড়লে বাঁচার সম্ভাবনা অনেক বেশি থাকে।
এছাড়াও পর্যাপ্ত oncology center ও screening facility কম।
বাংলাদেশে পুরুষের সবচেয়ে বেশি হয়,
ফুসফুস ক্যান্সার,
মুখ ও গলা ক্যান্সার,
খাদ্যনালী ক্যান্সার,
লিভার ক্যান্সার।
বাংলাদেশে নারীর সবচেয়ে বেশি হয়,
স্তন ক্যান্সার (সবচেয়ে বেশি),
জরায়ুমুখ ক্যান্সার,
ফুসফুস ক্যান্সার ইত্যাদি
️ তামাক ,ধূমপান (সিগারেট, বিড়ি)জর্দা, গুল, পান(সবচেয়ে বড় কারণ)️
বাংলাদেশে প্রায় ৪০–৫০% ক্যান্সার তামাকজনিত
শুধু ফুসফুস না, মুখ, গলা, প্যানক্রিয়াসেও হয়।
খাদ্য ও জীবনযাপন
ফাস্টফুড, প্রসেসড খাবার,
কম শাকসবজি গ্রহণ,
স্থূলতা
সংক্রমণ
HPV → জরায়ুমুখ ক্যান্সার
Hepatitis B/C → লিভার ক্যান্সার
পরিবেশগত
বায়ুদূষণ
রাসায়নিক কারখানা
আর্সেনিক দূষণ
জেনেটিক
পরিবারে ক্যান্সার থাকলে ঝুঁকি অনেক বেশি।
️ ৩ সপ্তাহের বেশি সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
ক্যান্সার এখন বাংলাদেশের একটি বড় স্বাস্থ্যঝুঁকি। কিন্তু প্রতিরোধ ও অল্পতে রোগ ধরতে পারলে জীবন বাঁচানো সম্ভব
মহান আল্লাহতালা সবাইকে ভাল রাখুন (আমিন)
ক্যান্সার কি পুরোপুরি ভালো হয়?
অনেক ক্ষেত্রে শুরুতেই ধরা পড়লে সম্পূর্ণ ভালো হয়।
ক্যান্সার কি ছোঁয়াচে?
না, এটি ছোঁয়াচে রোগ নয়।
ধূমপান করলে কি ক্যান্সার হবেই?
না, তবে ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়।
কোন ক্যান্সার সবচেয়ে বেশি হয়?
বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সার, পুরুষদের মধ্যে ফুসফুস ক্যান্সার বেশি।